‘নায়করাজের অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে’
প্রকাশিত: ১৩:০৭, ২১ আগস্ট ২০২১
ছবি-সংগৃহীত
আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। দিনটিতে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করে নিজের ফেসবুকে ছবি সহ একটি স্ট্যাটাস দিয়েছেন তার পরিচালনায় একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নিরব।
স্ট্যাটাসে নিরব লিখেছেন, ‘নায়করাজ রাজ্জাক সাহেব তার বর্ণিল ক্যারিয়ারে কিছু চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তার পরিচালনায় মন দিয়েছি তোমাকে চলচ্চিত্রে আমার কাজের সৌভাগ্য হয়েছিল। ছোট্ট ক্যারিয়ারে এটি একটি অর্জন বলে মনে করি। চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মহান অভিনেতা নায়করাজ রাজ্জাক সাহেবকে শ্রদ্ধাভরে স্মরণ করি।’
বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রে তার অবদানের কথা উল্লেখ নিরব বলেন, ‘একজন সংস্কৃতিকর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয়তা অর্জনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাঙালি সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে।’
গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে যাদের হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র দাঁড়ানোর চেষ্টা করছিল, তাদের মধ্যে উজ্জ্বলতম এক নাম রাজ্জাক। নায়করাজ রাজ্জাক প্রায় তিনশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয়জীবনের জয় করেছিলেন এ দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষের হৃদয়।
২০১৫ সালে বাংলাদেশ সরকার সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৮ সালে তিনি মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

