ঢাকা, ০৯ আগস্ট, ২০২৬ | শ্রাবণ ২৫ ১৪৩৩
ঢাকা, ০৯ আগস্ট, ২০২৬       
Shruhid Tea

নন্দিত অভিনেতা আলী যাকের মারা গেছেন

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:২৫, ২৭ নভেম্বর ২০২০

নন্দিত অভিনেতা আলী যাকের মারা গেছেন

আলী যাকের (৬ নভেম্বর ১৯৪৪ - ২৭ নভেম্বর ২০২০)

বাংলাদেশের আকাশ থেকে ঝড়ে পড়ল আরেকটি তারা। একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আলী যাকের মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি বঙ্গবাণীকে নিশ্চিত করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাবেক সাধারণ সম্পাদক ও সময় নাট্যদলের প্রধান আক্তারুজ্জামান।

তিনি বলেন, ‘উনি বার্ধক্য ও হার্টের সমস্যাসহ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত ১৭ নভেম্বর ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। শেষের দিকে এসে তার কোভিড পজিটিভ ছিলেন। দাফনের বিষয়টি পারিবারিকভাবে এখনও সিদ্ধান্ত হয়নি। 

বেশ কিছু দিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন আলী যাকের। সেটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনা টেস্ট করা হলে পজিটিভ ফল আসে। গেল ক’বছর ধরে আলী যাকের ক্যানসারের সঙ্গেও লড়াই করছিলেন। তাই সাংস্কৃতিক অঙ্গন থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন।

১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন এই নাট্যব্যক্তিত্ব। পরবর্তী সময়ে ১৯৭৩ সাল থেকে কাজ করছেন নাগরিক নাট্যসম্প্রদায় নিয়ে। মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও সমাদৃত হন এই তারকা। স্ত্রী সারা যাকেরকে নিয়ে গড়ে তোলেন দেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা। সাম্প্রতিক সময়ে যার হাল ধরেছেন তারই পুত্র অভিনেতা ইরেশ যাকের।

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত