নতুন লুকে প্রশংসা কুড়াচ্ছেন নিরব
প্রকাশিত: ১৪:১৮, ১৩ জুলাই ২০২৩
চিত্রনায়ক নিরব হোসেন ও পরিচালক শফিকুল আলম
প্রেক্ষাগৃহে এখনো মহা সমারোহে চলছে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো। তারই প্রচারে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে সময় দিলেও প্রচারণায় স্বশরীরে শরীক হতে পারছেন না ‘ক্যাসিনো’র নায়ক নিরব। কারণ তিনি এখন নতুন চলচ্চিত্রের শুটিংয়ের ব্যস্ত সময় পার করছেন।
এ বিষয়ে দর্শকপ্রিয় এই নায়ক বলেন, ঈদে মুক্তি পেয়েছে আমি অভিনীত চলচ্চিত্র ‘ক্যাসিনো’। মুক্তির পর থেকেই দারুণ সারা পাচ্ছি চলচ্চিত্রটিতে। দ্বীতিয় সপ্তাহের শেষ দিকে এসেও অনেক প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে ‘ক্যাসিনো’। ‘ক্যাসিনো’র প্রতি দর্শকদের এই ভালোলাগা-ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

শুনিছে আপনি এখন নতুন চলচ্চিত্রের কাজে ব্যস্ত সময় পার করছেন? এমন প্রশ্নের জবাবে নিরব বলেন, হ্যা, ‘সুস্বাগতম’ নামে নতুন চলচ্চিত্রের কাজে এখন ব্যস্ত আছি। আমার নিজ জেলা রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে শফিকুল আলম পরিচালিত এই চলচ্চিত্রটির কাজ চলছে। এতে আমাকে একেবারেই নতুন লুকে ক্যমেরার সামনে দাঁড় করিয়েছেন পরিচালক। যার কিছু ছবি ফেসবুকসহ বিভন্ন মাধ্যমে প্রকাশের পর থেকে অনেকেই প্রশংসা করছেন। সুস্বাগতম সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে আমি যেকোন ভাবেই নিজেকে সাজাতে প্রস্তুত।
‘সুস্বাগতম’এর মাধ্যমে দ্বীতিয়বারের মত নিরবের সঙ্গী হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। এর আগে অভিনেত্রী রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন নিরব ও স্পর্শিয়া। ঈদের আগে মুক্তি পায় ‘ফিরে দেখা’ চলচ্চিত্রটি।
‘সুস্বাগতম’ প্রসঙ্গে পরিচালক শফিকুল আলম বলেন, গ্রামের একটি মেয়ের পাইলট হবার শ্বপ্ন নিয়ে চলচ্চিত্রটির গল্প। রাজবাড়ী জেলার গোয়ালন্দের বিভিন্ন লোকেশন গত ৭ তারিখ থেকে আমাদের শুটিং চলছে। এই লটের শুটিং আগামীকাল (১৪ জুলাই) শেষ করে আমরা ঢাকায় ফিরবো। শুটিংয়ের পরবর্তী সময় এখনো চুড়ান্ত করা হয়নি।
নিরব-অর্চিতা স্পর্শিয়া ছাড়াও ‘সুস্বাগতম’ চলচ্চিত্র আরো অভিনয় করছেন নিপুন, মারুফ আকিব, বড়দা মিঠু প্রমুখ।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

