নতুন চলচ্চিত্রে পরীমনি
প্রকাশিত: ১৯:০৬, ১০ ডিসেম্বর ২০২০
পরীমনি
২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। সেই সফলতার পথে হাটতেই তিনি আবার নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র‘স্ফূলিঙ্গ’। চলচ্চিত্রটিতে অভিনয় করবেন ঢালিউড সুন্দরী পরীমনি।
পরীমনির সঙ্গে ‘স্ফূলিঙ্গ’তে আরো জাকিয়া বারী মম ও শ্যামল মাওলাকে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা তৌকীর আহমেদ।
জানা গেছে, ১১ ডিসেম্বর থেকে শুরু হবে তার সিনেমার শুটিং। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি ব্যান্ড দল ও তাদের সদস্যদের গল্পে নির্মিত হবে ‘স্ফূলিঙ্গ’। এখানে পরীমনিকে দেখা যাবে গায়িকা হিসেবে। তার বিপরীতে থাকবেন শ্যামল মাওলা।
জাকিয়া বারী মম এ সিনেমায় একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন সিনেমাটি প্রযোজনা করছে। এখানে পরী-মম-শ্যামল ছাড়াও অভিনয় করবেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, রওনক হাসান প্রমুখ। এতে সঙ্গীত পরিচালনা করবেন পিন্টু ঘোষ।
বঙ্গবাণী/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

