দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সব সদস্যের পদত্যাগ
প্রকাশিত: ১৮:১৩, ২৬ অক্টোবর ২০২০
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) সদস্য
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) সব সদস্য একসঙ্গে পদত্যাগ করেছেন। রোববার বোর্ডের ছয়জন পরিচালক পদত্যাগ করেছিলেন। বোর্ডের বাকি ১০ সদস্য পরদিন সকালেই একসঙ্গে পদত্যাগ করেছেন।
ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) অফিশিয়াল টুইটারে বোর্ডের সব সদস্যের পদত্যাগের তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে এক বিবৃতিতে সিএসএ বলেছে, ‘আলোচনায় বলা হয়েছিল যে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য পুরো বোর্ডেরই পদত্যাগ করা উচিত। আজ সকালে সেটাই ঘটল। বোর্ডের সব পরিচালকই দায়িত্ব ছেড়ে দিয়েছেন’।
গত শুক্রবার পুরো বোর্ডকে সরে দাঁড়াতে বলে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা মেম্বারস’ কাউন্সিল। এরই প্রেক্ষিতে এই পদত্যাগের ঘটনা ঘটল।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের জন্য দেশটির স্পোর্টস ফেডারেশন এবং অলিম্পিক কমিটির নির্দেশনা মেনে অন্তর্বর্তীকালীন একটি নতুন পরিচালন কমিটি ঠিক করতে বলা হয়েছিল। তবে তখন পুরনো কমিটি ভাঙতে রাজি হয়নি ক্রিকেট সাউথ আফ্রিকা।
যে কারণে পুরো বিষয়টিকে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী নাথি থেতওয়ার কাছে হস্তান্তর করে অলিম্পিক কমিটি। তখন ক্রিকেট সাউথ আফ্রিকাকে ‘ন্যাশনাল স্পোর্টস এন্ড রিক্রিয়েশন অ্যাক্ট’ অমান্য করার যথাযথ কারণ দেখানোর জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেন ক্রীড়ামন্ত্রী।
এরপরই টানা দুই দিনে বোর্ডের ১৬ জন কর্মকর্তা পদত্যাগ করলেন। এখন অন্তর্বর্তীকালীণ কমিটি গঠনে আর বাঁধা রইল না।
এরইমধ্যে ক্রীড়ামন্ত্রী নাথি থেতওয়ার নির্দেশ দিয়েছেন, মঙ্গলবারের মধ্যে অন্তর্বর্তীকালীণ কমিটি গঠন করে ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে জানাতে হবে তাকে। এই কমিটিতে অন্তত একজন সাবেক ক্রিকেটারকে রাখতে নিদের্শ দেয়া হয়েছে।
রোববার পদত্যাগকারী বোর্ডের ৬ পরিচালক হচ্ছেন - প্রোটিয়া বোর্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামস, একজন স্বতন্ত্র সদস্য দেভেন ধর্মলিঙ্গাসহ পাঁচজন পরিচালক।
সোমবার আজ সকালে পদত্যাগ করা কর্মকর্তারা হলেন- দলীয় পরিচালক জোলা থামাই এবং তিন স্বতন্ত্র পরিচালক ইউগেনিয়া কুমা আমেয়াও, মরিস স্কোম্যান এবং ভুয়োকাজি মেমানি সেডিল।
তথ্যসূত্র: ক্রিকবাজ
বঙ্গবাণী/এমএস
- আফ্রিকার ফুটবলে কালো জাদু!
- টি-২০ বিশ্বকাপ-২১
সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ - মহানবীকে (স.) নিয়ে আপত্তিকর মন্তব্য, ফ্রান্স দল ছাড়ছেন পগবা
- আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস
- আবারো ইতিহাস গড়লো বাংলাদেশ
- শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুরের জয়
- ১৭ বছর জয় পেলো বাংলাদেশ
- ২ টেস্ট ৩ টি-টোয়েন্টি খেলতে আসবে পাকিস্তান ক্রিকেট দল
- নেপালকে নিয়ে হোয়াটমোরের নতুন চ্যালেঞ্জে
- বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে হাড়িয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ শুরু
- এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২১
ভারত বিদায়, ফাইনালে বাংলাদেশ - বিসিবি প্রেসিডেন্টস কাপ
জয়ে টুর্নামেন্ট শুরু করলো নাজমুল একাদশ - মেসির গোলে আর্জেন্টিনার বাছাই পর্বে জয়
- ব্যাট ছেড়ে বোলিংয়ে মুশফিক
- দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সব সদস্যের পদত্যাগ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

