ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং চরিত্রে নিরব
প্রকাশিত: ১৮:৫৮, ২৩ অক্টোবর ২০২১
নিরব
ঢালিউডের দর্শকপ্রিয় নায়ক নিরব এবার একটি ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং চরিত্র কাজ করবেন। এজন্য সম্প্রতি সরকারী অনুদানের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন গুণি নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। মাসুম রেজার চিত্রনাট্যে এই চলচ্চিত্রটিতে নিরব অভিনয় করবেন সৈয়দ নূরুল হকের চরিত্রে।
এ বিষয়ে নিরব বলেন, ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ চলচ্চিত্রে শেখ নূরুল হকের চরিত্র করবো। এটি একটি ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং চরিত্র। আগামী ২৬ তারিখ থেকে আমার অংশের শুটিং শুরু হবে। ১৯৩০ সালের ঘটনায় দেখা যাবে কলকাতার চিত্র। কলকাতার একটি ব্যাংকে চাকরি করতেন সৈয়দ নূরুল হক। ওই সময় বঙ্গবন্ধু কিশোর ছিলেন। রোগে আক্রান্ত হয়েছিলেন। সৈয়দ নূরুল হক বিভিন্ন হাসপাতালে ঘুরে বঙ্গবন্ধুর চিকিৎসায় সহযোগিতা করেছিলেন। বঙ্গবন্ধুর জীবনী অনেকেই জানেন কিন্তু তাঁর কিশোরকাল সম্পর্কে অনেকেরই অজানা। সেই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এ চলচ্চিত্রটির উপজীব্য।
‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নিরব অভিনীত তৃতীয় সরকারি অনুদানের চলচ্চিত্র। এর আগে তিনি ২০১৯-২০ অর্থবছরে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ ও রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ চলচ্চিত্রে কাজ করেছেন। চলচ্চিত্র এখনো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়নি।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

