ঢাকা, ০৯ আগস্ট, ২০২৬ | শ্রাবণ ২৪ ১৪৩৩
ঢাকা, ০৯ আগস্ট, ২০২৬       
Shruhid Tea

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা 

খেলা ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১২:৪৬, ২ আগস্ট ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা 

বাংলাদেশ ক্রিকেট দল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাতে এই দল ঘোষণা করা হয়। দলে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন। আছেন তাইজুল ইসলামও। ৩ আগস্ট পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে সফর থেকে এসে তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে ১ আগস্ট অনুশীলনে ফেরে টাইগাররা। এদিন বাংলাদেশ দলের ১৬ সদস্য অনুশীলনে উপস্থিত থাকলেও ছিলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। শঙ্কা উড়িয়ে দিয়ে এই অলরাউন্ডারের নামও পাওয়া গেছে ঘোষিত স্কোয়াডে।

ক্রিকেট অস্ট্রেলিয়া শর্ত অনুযায়ী জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের অন্তত সিরিজ শুরুর ১০ দিন আগে বলয়ের মধ্যে ঢুকতে হবে। সে মারপ্যাঁচে অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিকুর রহিম ও লিটন দাসের। চোটের কারণে খেলছেন না তামিম ইকবাল।

১৭ সদস্যের বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মো. মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

বঙ্গবাণীডটকম/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত