৮৯ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য উদ্ধার!
প্রকাশিত: ১৭:৫১, ১ জানুয়ারি ২০২১
ফাইল ছবি
সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিসেম্বর মাসেই ৮৮ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে- ১০ লাখ ২৬ হাজার ৬১০ পিস ইয়াবা, ৭০ হাজার ১৩ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৭৪৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৪০৮ ক্যান বিয়ার, ১ হাজার ৪২৩ কেজি গাঁজা, ৬ কেজি ২ গ্রাম হেরোইন, ১১ হাজার ৯৮টি উত্তেজক ইনজেকশন, ১৮ হাজার ৪৮৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১২ লাখ ৬৯ হাজার ২৬৫টি অন্যান্য ট্যাবলেট।
অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১২ কেজি ৯৭৭ গ্রাম সোনা, ১৪ কেজি ৩৪৪ গ্রাম রুপা, ১ হাজার ৩৩টি ইমিটেশনের গহনা, ৫৪ হাজার ৩০৪টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ৯৫৪টি শাড়ি, ৬৬৩টি থ্রি-পিস/শার্ট-পিস, ৩ হাজার ৪৬৮টি তৈরি পোশাক, ৩৪৩ মিটার থান কাপড়, ৫ হাজার ১৯৮ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৯২ কেজি চা পাতা, ২ হাজার ৬১০ কেজি কয়লা, ১টি ট্রাক, ১২টি প্রাইভেটকার, ৮টি পিকআপ, ২১টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৮৮টি মোটরসাইকেল।
এছাড়া উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি পিস্তল, ১৪টি বন্দুক এবং ৯৫৯ রাউন্ড গুলি।
বঙ্গবাণী/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

