৪২০০ বস্তা সিমেন্ট নিয়ে ডুবে গেলো কার্গো
প্রকাশিত: ১৮:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২১
নদীতে ৪২০০ বস্তা সিমেন্টসহ কার্গোডুবি
৪ হাজার ২০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার ভোরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপির বাগরাবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে সিমেন্টসহ কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গো জাহাজে থাকা ৩ জন নদী সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা পান। তারা হলেন সুকানি সুরুজ, শ্রমিক মহিউদ্দিন ও কার্গোর লস্কর আলআমিন।
কার্গোর লস্কর আলআমিন জানান, এমভি নিউ শাহ পরান নামের মালবাহী জাহাজটি নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে আসলে রাতে বৃষ্টি শুরু হয়। পরে সেখানে কার্গোটি নোঙর করে রাখা হয়। রাতভর ভারী বর্ষণে কার্গোর ভেতরে পানি ঢুকে পড়ে। একপর্যায় কার্গোটি ৪২০০ বস্তা সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়। প্রাণরক্ষায় আমরা ঝাঁপিয়ে পাড়ে চলে যাই। সিমেন্ট নিয়ে আমাদের যাওয়ার কথা লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায়।
চাঁদপুর নৌ-থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, সিমেন্টবোঝাই কার্গো ডুবি বিষয়ে কেউ জানায়নি। এ ঘটনায় মালিকপক্ষ থেকে কোনো অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

