স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
প্রকাশিত: ১৫:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২০
ছবি-সংগৃহীত
স্ত্রী হাসি বেগমকে (২৮) হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর মীরের (৩৪) যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। সোমবার বেলা ১১টার সময় ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জারিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারদন্ড ভোগ করতে হবে জাহাঙ্গীরকে।
জাহাঙ্গীর ফরিদপুর সদরের বঙ্গেশ্বর্দী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। অপরদিকে হাসি বেগম পাশের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আবু মৃধার মেয়ে। হাসি বেগম দুই ছেলের মা।
ওই আদালতের পেশকার সাধন কুমার বালা মামলার এজাহার বিবরণ উল্লেখ করে জানান, ২০১৮ সালের ২০ এপ্রিল দুপুরে পারিবারিক কলহের কারনে স্ত্রীকে কিল ঘুষি থাপ্পড় মারতে থাকেন জাহাঙ্গীর। এক পর্যায়ে হাসি বেগম মৃত্যু বরণ করে। তখন জাহাঙ্গীর স্ত্রীর ওড়না তার গলায় পেচিয়ে ফাঁস দিয়ে তাকে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় বঙ্গেশ্বর্দী গ্রামের দফাদার আয়নাল মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৮ সালের ২৪ আগস্ট এ মামলার অভিযোগপত্র প্রদান করেন তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলামউদ্দিন।
গত ২০১৮ সালের ২ জুন গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে। গ্রেপ্তারের পর থেকে তিনি জেল হাজতে ছিলেন। গতকাল রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর জাহাঙ্গীরকে জেলা কারাগারে নিয়ে যাওযা হয়।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

