সারাদেশের বিনামূল্যে নতুন বই বিতরণ
প্রকাশিত: ১৭:৩৪, ১ জানুয়ারি ২০২১
ছবি-সংগৃহীত
সারাদেশের প্রাথমিক ও মাধ্যমকি বিদ্যালয়গুলোতে বিনামূল্যে নতুন বই বিতরণের কার্যক্রম চলছে। গত বারের মতো এবারো ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হচ্ছে। বই বিতরণের সময় মানা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিধি।
এর আগে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে নতুই বই বিতরণে উৎসব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসবটির উদ্বোধন করেন।-বাসস
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সাড়ে চার কোটি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন বই পৌঁছে দিতে সবধরনের ব্যবস্থা নিয়েছে। তবে করোনার কারণে অন্যান্য বছরের মতো উৎসবের মাধ্যমে এবার নতুন বই বিতরণ করা হচ্ছে না। শিক্ষার্থীদের অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে বই সংগ্রহ করছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১২ দিনের মধ্যে কোনো সমাগম ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২১ সালে সর্বমোট পাঠ্যপুস্তকের সংখ্যা ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৫৫টি। এর মধ্যে প্রথম-দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর জন্য দুই কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৬৭১ টি বই, তৃতীয়-চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর জন্য ছয় কোটি ৯৬ লাখ, ৯৭ হাজার ৩৭৪ টি। এর মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী) শিশুদের জন্য পাঁচটি ভাষায় প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় দুই লাখ ১৩ হাজার ২৮৮টি বিশেষ ভাষায় বই বিতরণ করা হবে। তবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা তাদের ভাষায় শুধুমাত্র বাংলা বইটি পাবে। এ বছর সাঁওতাল ভাষায় পাঠ্যপুস্তক দেয়া সম্ভব হচ্ছে না। এবার ৯ হাজার ১৯৬ জন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হবে।
বঙ্গবাণী/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

