রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের যাত্রী নিহত
প্রকাশিত: ০৯:৫১, ৭ নভেম্বর ২০২০
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি-সংগৃহীত
গাজীপুরে কালিয়াকৈরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে দুজন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার সোনাখালী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি রেলগেইটের উপর দিয়ে যাওয়ার সময় নাইট কোচকে ধাক্কা দেয়। এ সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেভেল ক্রসিং-এ কর্তব্যরত গেটম্যান যথাসময়ে গেট না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

