বিয়ের কথা বলে ধর্ষণ, চারজন গ্রেপ্তার
প্রকাশিত: ১২:১৪, ১ অক্টোবর ২০২০
প্রতীকী ছবি
পৃথক স্থানে দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে মামলা হয়েছে ঢাকার সাভারে। যাদুরচর ও পৌরসভার মুক্তিরমোড় এলাকায় ঘটনা দুটি ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
যাদুরচরের ঘটনায় করা মামলায় তরুণী অভিযোগ করেছেন, কয়েক মাস আগে আল আহসান মুজাহিদুল ইসলাম (২৬) নামের একজনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে ওই তরুণ তাঁকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন। এর পর থেকে ওই তরুণী তাঁকে বিয়ের জন্য বলছিলেন। কিন্তু মুজাহিদুল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বুধবার রাতে তিনি সাভার থানায় মামলা করেন। পুলিশ মুজাহিদুলকে গ্রেপ্তার করেছে।
মুক্তিরমোড় এলাকার ঘটনায় করা মামলায় তরুণী অভিযোগ করেছেন, মঙ্গলবার রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন তিনি। এ সময় তিন থেকে চারজন তাঁকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বুধবার রাতে তিনি সাভার থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মোহিদুল ইসলাম (৪০), মোজাহারুল ইসলাম (২৫) ও তরিকুল ইসলাম (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করে।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) রশিদ মিয়া ধর্ষণের অভিযোগ দুটি মামলা দায়েরের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত চারজনকে আজ (বৃহস্পতিবার) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

