‘বিএসটিআইকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’
প্রকাশিত: ০৯:০৭, ১৪ অক্টোবর ২০২০
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ছবি
পণ্যের মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা পূরণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরো দক্ষ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন। আন্তর্জাতিক মান সংস্থাসমূহ এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘পৃথিবী সুরক্ষায় মান’।
বিএসটিআই -এর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১৪ অক্টোবর ‘বিশ্ব মান দিবস’ পালিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী শিল্পক্ষেত্রে ব্যাপক প্রসার ও উন্নতি ঘটছে। এতে পরিবেশ ও জনজীবনের উপরেও নেতিবাচক প্রভাব বাড়ছে। যথাযথ কর্মপরিকল্পনা ও আন্তর্জাতিক মান নিশ্চিতকরণের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।
তিনি বলেন, দেশে শিল্পায়নের ক্ষেত্রে মানসম্মত পণ্য উৎপাদন ও সেবা প্রদান নিশ্চিতের পাশাপাশি শিল্পায়ন ও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব পরিমণ্ডলে সবার সুরক্ষার জন্য আন্তর্জাতিক মান হচ্ছে একটি অন্যতম হাতিয়ার।
এ সময় বিশ্ব মান দিবসের তাৎপর্যকে বিবেচনায় নিয়ে দেশীয় শিল্পোদ্যোক্তারা আন্তর্জাতিক মান অনুসরণ ও বাস্তবায়নে অধিকতর মনযোগী হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
মো. আবদুল হামিদ বলেন, বিভিন্ন দেশের মধ্যে বিশেষায়িত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মান উন্নয়ন ও প্রয়োগে শিল্প উদ্যোক্তা, বিক্রেতা ও ভোক্তা সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিশ্ব মান দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদানসহ সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য। পণ্য ও সেবার মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাণীতে রাষ্ট্রপতি আশা করেন জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই পণ্যের মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে। -বাসস
বঙ্গবাণী/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

