বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের হাতাহাতি
প্রকাশিত: ১৬:৫০, ১১ সেপ্টেম্বর ২০২০
ছবি-সংগৃহীত
চার আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটিয়েছে দলের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল থেকে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হতে আগ্রহীরা মিছিলসহ মনোনয়ন ফরম জমা দিতে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এসময় নেতা-কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা এবং হাতাহাতির ঘটনা ঘটলে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বেলা ১০টার দিকে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবদলের মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তার সমর্থকরা বিজয়নগর ও কাকরাইল মোড় থেকে মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন।
জাহাঙ্গীরের মতো মনোনয়ন প্রত্যাশী অন্যরাও ছোট-ছোট মিছিল নিয়ে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।
বিএনপির দফতর সূত্রে জানা গেছে, ঢাকা-১৮, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ এবং নওগাঁ-৬ এই চার আসনে বিএনপি থেকে প্রার্থী হতে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জাতীয় সংসদের ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-১৮ আসনে সাহারা খাতুন, নওগাঁ-৬ আসনে ইসরাফিল আলম ও সিরাজগঞ্জ-১ আসনে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এসব আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপ-নির্বাচনে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর।
আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি।
বঙ্গবাণী/এমএস
- রিয়ান সভাপতি, ফাহিম সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সাদিকুর
- ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
- ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার করোনায় আক্রান্ত
- ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২
- ইশরাক হোসেনের বাসায় হামলায় বিএনপির ক্ষোভ
- শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলা মাস্টারের শ্রদ্ধা
- মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী
- আইসিইউতে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শারীরিক অবস্থার উন্নতি
- লাখো মানুষের অংশগ্রহণে চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন
- সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
- প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন যে নীতিমালা
- ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয়: জিএম কাদের
- উপনির্বাচনে ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের প্রার্থী
- ধর্ষণের প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

