বাস দূর্ঘটনায় ৭ জন নিহত: RAB এর হাতে চালক আটক
প্রকাশিত: ১৮:৩৫, ১৫ এপ্রিল ২০২৫
গ্রেপ্তার সুমন গাজী। ছবি: সংগৃহীত
গত মঙ্গলবার ফরিদপুর-বরিশাল মহাসড়কে মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন নিহতের ঘটনায় বাসচালক সুমন গাজীর (২৮)কে গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (মঙ্গলবার) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাঁকে আদালতে নেওয়া হয়।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার গ্রেপ্তারের বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার নগরকান্দা উপজেলা শংকরপাশা গ্রামের শুকুর গাজীর ছেলে। রাতেই তাঁকে ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাসড়কটির জেলা সদরের বাখুন্ডা শরিফা জুটমিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। এ ছাড়া আহত হন প্রায় ৩০ যাত্রী।
ঘটনার পর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করেছে জেলা প্রশাসন। তবে ঘটনার পর প্রশাসনের প্রাথমিক তদন্ত উঠে আসে, অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ে বাসটি। ঘটনার পরে বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে র্যাব জানান, ঘটনার পরদিন নিহত ফজিরন নেছার (৬০) ছেলে মো. রুবেল মিয়া বাদী হয়ে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় সড়ক মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফজিরন নেছা তাঁর মেয়ের বাড়ি নগরকান্দা থেকে নিজের বাড়ি ফরিদপুরে যাওয়ার উদ্দেশে মুকসুদপুর বাসস্ট্যান্ডে মিনি বাস ফারাবি এক্সপ্রেসে ওঠেন। পরে মহাসড়কের জোয়াইর মোড় এলাকায় এলে বাসচালক সুমন গাজী বেপরোয়া গতির কারণে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয়। পরে বাসটি দুমড়েমুচড়ে যায়। ফজিরন নেছাসহ সাতজন নিহত হন।
র্যাব জানায়, এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা আসামিকে আইনের আওতায় নিতে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, গ্রেপ্তার বাসচালককে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।#
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

