ফুটবল খেলা দেখতে গিয়ে মারামারি, এক দর্শকের মৃত্যু
প্রকাশিত: ০৯:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২০
নিহত এলাহি মোল্যা
ফুটবল খেলা দেখতে গিয়ে মারামারিতে জড়িয়ে এলাহি মোল্যা (৪৫) নামের এক দর্শকের মুত্যু হয়েছে। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটা দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেলে স্থানীয় ফরিদ ও বাসু দলে সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির একটি বিতর্কিত গোলের সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের ৪/৫ জন মারামারিতে জড়িয়ে পড়েন। এতে এলাহী মোল্যা গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটা দিকে তার মৃত্যু হয়। নিহত এলাহির পরিবারের অভিযোগ তাকে বেধরক পিটিয়ে হত্যা করা হয়েছে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবু আহসান মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন,এলাহীর শরীরে জখমের কোন চিহ্ন পাওয়া যায়নি।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

