ফরিদপুরে সড়কে ঝড়ে গেল স্কুলছাত্র নাইম এর প্রাণ
প্রকাশিত: ১৮:৩৪, ৩১ মার্চ ২০২২
শেখ নাইম
ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্কুল থেকে বাইসাইকেলযোগে বাড়ী ফেরার পথে বেপরোয়া গতিতে আসা মাটি টানা ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন শেখ নাইম (১৩) নামের ওই ছাত্র। সে সদর উপজেলার গেরদা ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের দিনমজুর সেকেন শেখের ছেলে।
নিহত নাইম গেরদা এফ এম মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গেরদার মান্নানের দোকানের মোড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শেষে নাইম নিজের বাই সাইকেলযোগে বাড়ী ফিরছিল। পথিমধ্যে মান্নানের দোকানের মোড়ে পৌছালে বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাটি টানা ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয়রা ঘাতক ট্রাক্টরের চালককে ট্রাক্টরসহ আটক করেছে। উত্তেজিত জনতা ট্রাক্টরের চালককে মারপিট করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। স্কুল ছাত্র নাইমের মৃত্যুর ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কোতয়ালী থানার ওসি এম এ জলিল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাক্টরটি থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

