ফরিদপুরে সেফটি ট্যাংক থেকে গৃহবধুর লাশ উদ্ধার
প্রকাশিত: ১৯:১৬, ১৩ আগস্ট ২০২৩
ছবি- বঙ্গবাণী
ফরিদপুরের সদরপুর থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। আজ রোববার উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালীতে বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের বাড়ির সেফটি ট্যাংক থেকে রাবেয়া বেগম ওরফে রঙ্গ (৩৩) নামে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
রাবেয়া বেগম বাছার ডাঙ্গী গ্রামের মৃত রাজন বাছারের বড় মেয়ে। তার স্বামী পার্শবর্তী শিবচর থানার বন্দখোলা ইউনিয়নের রাজার চর গ্রামের আব্দুল মান্নান বেপারীর পুত্র হাবলু বেপারী (৪৫)।
জানা যায়, হাবলু বেপারীর সাথে পারিবারিকভাবে বিগত ৮-৯ বছর পূর্বে রাবেয়া বেগমের বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর থেকেই রাবেয়া স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতো। স্বামী হাবলু বেপারী স্থানীয় পিয়াজখালী বাজারে ফার্নিচারে রঙ্গের কাজ করতো ও রাবেয়া সদরপুরের নয়রশি এলাকায় এ.কে.কে নামক একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কাজ করত।
রাবেয়ার দুইটি কন্যা সন্তান রয়েছে এবং পূর্বের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। গত ১১ আগষ্ট হতে রাবেয়া নিখোঁজ হয় ও ১২ আগষ্ট দুপুরে রাবেয়ার স্বামী হাবলু বেপারী ঢাকায় যাওয়ার কথা বলে বেরিয়ে যায় বলে রাবেয়ার মা জানায়। রাবেয়া নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোজাখুজি করার পর আজ ১৩ আগষ্ট দুপুরে রাবেয়ার মা বাড়িতে তাদের গোয়াল ঘরের পেছনে গেলে বাথরুমের সেফটি ট্যাংকির মধ্যে রাবেয়ার দুই পা দেখতে পেয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসে। পরবর্তিতে সদরপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকির ভেতর থেকে রাবেয়ার মরদেহ উদ্ধার করে। রাবেয়ার স্বামী হাবুল বেপারী পালাতক রয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

