ফরিদপুরে বিএনপির ব্যানার অপসারণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ১৮:১৭, ১৭ মে ২০২৫
ছবি-সংগৃহীত
ফরিদপুরের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংঠনের ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা যুবদল। আজ শনিবার সকাল ১১-৩০ মিনিটের দিকে উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন যুবদলের নেতৃবৃন্দ।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব এবং যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কাউসার সরদার, সহ-সভাপতি জব্বার জমাদার, সহ-সভাপতি মোঃ আরমান হোসেন মইদুল ইসলাম কাকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাউসার সর্দার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান মিঠু, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, সদস্য মোহাম্মদ কামরুল হোসেন সদস্য প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি একটি জনপ্রিয় এবং গণতান্ত্রিক দল। গত ১৭ বছর যাবত সংগঠনটি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের জন্য জনগণের ভাতের ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে।
তারা বলেন, গত এক সপ্তাহ যাবত ফরিদপুরে বিভিন্ন স্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ফরিদপুরে বিএনপি নেতাদের ব্যানার বিলবোর্ড ফেস্টুন উচ্ছেদ করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একটি রাজনৈতিক দল কখনোই অপর একটি রাজনৈতিক দলের ব্যানার পোস্টার বিলবোর্ড উচ্ছেদ করার অধিকার রাখে না। তারা এই ঘটনায় এন সি পি এর নেতৃবৃন্দকে দায়ী করেন।
তারা আরো বলেন, জাতীয়তাবাদী বিএনপিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি ব্যক্ত করেন । সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে এ ব্যাপারে দৃষ্টি দেয়ার আহ্বান জানান।#
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

