ফরিদপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিত: ১৮:৪৭, ৪ জুন ২০২১
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও প্রাইভেটকার
ফরিদপুর-ঢাকা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কোমরপুরে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো একজন।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ফরিদপুর মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। নিহত আরেকজন হলেন পথচারী সবিরুন খাতুন। তার বাড়ী ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার ফরিদপুর মুসলিম মিশনের সামনে সবিরুন নামে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন মারা যান।
তিনি আরো জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী সবিরুন খাতুনও মারা যান। তাদের লাশ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুভাষ বাড়ৈ জানান, এ দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর হোসেনকে আহতাবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

