ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
প্রকাশিত: ১৭:১৬, ১৩ নভেম্বর ২০২০
প্রতীকী ছবি
ফরিদপুরে দুর্ঘটনায় ঘটনায় এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে রাজবাড়ী-ভাঙ্গা ট্রেন লাইনের ফরিদপুরের নগরকান্দার উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় দুইজন পথচারির মৃত্যু হয়। এসময় অপর দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওয়াহেদ মোল্লা (৫০) ও সরোয়ার মোল্লার ছেলে লিটু মোল্লা (৪৫)। আহতরা হলেন একই গ্রামের চান্দুউল্লা শেখের ছেলে রফিক শেখ (৪০) ও শেখ মনছুর এর ছেলে হান্নান শেখকে (৪৮)। তাদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, ভ্যানের উপর স্যালো ইঞ্জিন ও ধান ভাঙানো মেশিন বসিয়ে গ্রামে ঘুরে ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে দুইজন রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
ফরিদপুর স্টেশনের মাস্টার মাসুদ রানা রনি জানান, মধুমতি এক্সপ্রেসের ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরে ফিরছিল। এ সময় নগরকান্দা অংশে একটি আনম্যান গেইট (অবৈধ গেট) অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ ও একটি প্রতিনিধি দল রওনা হয়েছেন।
এদিকে ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে রফিক শিকদার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে বাড়ীর পিছনের খালের পানিতে ভাসমান অবস্থায় রফিক কে উদ্ধার করে তার মা রামেলা বেগম। পরে রাত ৮ টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ জেরিন আফরিন তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর পূর্ব গ্রামের বাসিন্দা রেজাউল শিকদারের ছোট ছেলে রফিক। তিনি জানান সুযোগ পেলেই পানিতে নামতে চাইতো রফিক।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

