ফরিদপুরে নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত: ১৯:৫১, ১৪ জুন ২০২৪
ছবি সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আলিফ মোল্লা (০৮) নামের ওই শিশু উপজেলার কামারহাটি গ্রামের জাহিদ মোল্লার ছেলে। আজ শুক্রবার বেলা ১২ টায় সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের ফকিরের ভিটা সংলগ্ন এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বোয়ালমারী থানা পুলিশ।
যানা যায়, গতকাল বিকেল পাঁচটার পর সে আলিফ মোল্লা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোজাখুজি করে কোথাও না পেয়ে আজ সাতৈর ফকিরের ভিটা সংলগ্ন একটি পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে উক্ত পরিবারকে খবর দেয়।
পরবর্তীতে উক্ত পরিবারের লোকজন বোয়ালমারী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আলিফের চাচা শামিম মোল্যা বাদি হয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। যার নম্বর ০৮, তারিখ: ১৪/০৬/২০২৪।
লাশ উদ্ধারের ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিদর্শন করছেন।
এছাড়া আজ শুক্রবার বিকেল পাঁচটার শিশু আলিফ মোল্লার লাশ বোয়ালমারী থানা থেকে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।
বঙ্গবাণী ডটকম /এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

