ফরিদপুরে নিউ মার্কেটের ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশিত: ১৮:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ছবি- বঙ্গবাণী
ফরিদপুর নিউমার্কেটের সকল ব্যবসায়ী ও কর্মকর্তা বৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে নিউমার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিমের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নিউমার্কেটের অবৈধ অনির্বাচিত কমিটি বাতিলের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিউ মার্কেটের ব্যবসায়ী মোঃ খোকনের সভাপতিত্বে এবং শহর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামুল মল্লিকের সঞ্চালনায় মানব বন্ধন অনুষ্ঠানে তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, জাতীয়তাবাদী মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সেখ সুলতান মাসুদ , বিশিষ্ট ব্যবসায়ী মিরোজ খান, গোলাম মোস্তাক খান কুটি, মোহাম্মদ শরীফ, টুটুল কুন্ডু প্রমূখ।
সভায় বক্তারা ব্যবসায়ী আব্দুল করিমের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন বর্তমানে নিউমার্কেটে যে কমিটি রয়েছে তা অবৈধ।
সভায় বক্তারা বিগত ১৭ বছরে নিউমার্কেটের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেন। তারা বলেন বিগত ১৭ বছর নিউমার্কেটে যে অনিয়ম দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়ে আব্দুল করিমের উপর হামলার করা হয়েছে। গত চারদিন পূর্বে হামলা করা হলেও এখন পর্যন্ত কোন আসামিকেই গ্রেফতার করা হয়নি।
এ ঘটনা কে কেন্দ্র করে ফরিদপুরে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে তার দায়িত্ব ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেই গ্রহণ করতে হবে। পাশাপাশি এই অবৈধ কমিটি ভেঙে দিয়ে জেলা প্রশাসনের অধীনে একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানানো হয়। এবং একই সাথে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

