প্রেম প্রস্তাবে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপ, সুজন কুমারের যাবজ্জীবন
প্রকাশিত: ১৯:৫৮, ২৩ মে ২০২৪
ছবি-সংগৃহীত
ফরিদপুরের মধুখালীতের এক গৃহবধুকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপ মামলায় সুজন কুমার হলদার(২৮) কে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেয় আদালত। আজ (বৃহস্পতিবার) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেয়। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন কুমার হালদার জেলার মধুখালী উপজেলার বেলেশ্বর গ্রামের সুশীল কুমার হালদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৯ সালের ১৬ নভেম্বর রাতে ওই গৃহবধূ তার স্বামীর বাড়ি মধুখালী উপজেলার জগন্নাথদীতে রান্না করছিলেন। সেসময় আসামি সুজন কুমার হালদার তার শরীরের বিভিন্ন স্থানে অ্যাসিড নিক্ষেপ করেন। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। তবে, ওই গৃহবধূ এখনও শরীরের বিভিন্ন স্থানে এসিডের ক্ষতচিহ্ন নিয়ে বেঁচে আছেন। এ ঘটনায় মধুখালী থানায় পরবর্তী সময়ে একটি মামলা দায়ের করে ওই গৃহবধূর পরিবার।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ও অপরাধ প্রবণতা কমে আসবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

