প্রতি ওয়াক্ত নামাজের সময় মাইকে স্বাস্থ্যবিধি প্রচারের আহ্বান
প্রকাশিত: ০৭:৪৯, ৬ অক্টোবর ২০২০
মসজিদের মাইক থেকে নিয়মিত করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রচার করার জন্য মসজিদের খতিব-ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আলেমদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে বলা হয়, প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদের মাইক থেকে মাস্ক পরা, কিছুক্ষণ পর পর হাত ধোয়া, নাক, মুখ ও চোখ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ না করা এবং সব কাজে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয় প্রচার করতে মসজিদের খতিব-ইমামদের প্রতি আহ্বান জানানো হয়।
কোভিড-১৯ সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপক প্রচারণার উপায় উদ্ভাবনের লক্ষ্যে আলেম-ওলামাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, আইইডিসিআর-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, নূর মোহাম্মদ আলম ও আনিসুজ্জামান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবাণী/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

