‘পাটজাত পণ্য বিশ্ব বাজারে তুলে ধরতে কাজ করছে সরকার’
প্রকাশিত: ২১:২২, ৮ জুন ২০২৪
ছবি-সংগৃহীত
প্রধানমন্ত্রী পাট ও চামড়া শিল্পের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গার্মেন্টস সৃষ্টির মাধ্যমে পোশাকশিল্পকে প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে পৌঁছে বৈদেশিক অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন। এখন পাটজাত পণ্য বিশ্ব বাজারে তুলে ধরতে এ সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (৮ জুন) দুপুরে ফরিদপুর জেলা শিশু একাডেমির অডিটোরিয়ামে পাট খাত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, পাট থেকে পণ্য তৈরি করে আমাদের ঘুরে দাড়াতে হবে। বঙ্গবন্ধুর ফরিদপুর থেকে পাট চাষের সমস্যা জেনে সমাধানের পথ বের করার জন্য এসেছি। ফরিদপুরে উচ্চমানের পাট উৎপাদন হয়। অল্প জায়গায় সল্প সময়ে কিভাবে পাট জাগ দেওয়া যায় আমরা সে ব্যবস্থা করবো। আগামীতে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে পাট চাষ ও পাটের বহুমুখী ব্যবহার নিয়ে কৃষকদের সঙ্গে কাজ কবরো।
তিনি আরও বলেন, উন্নত জাতের পাট ও বীজ উৎপাদনে পাট গবেষণা কেন্দ্রের কর্মকর্তাদের কাজ করতে বলা হয়েছে। বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৭৫ ভাগ পাটের বীজ আমদানি করতে হয়। আগামীতে পাট বীজে স্বয়ং সম্পূর্ণ হতে সবাইকে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য লাবু চৌধুরী, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, বিজিএমই’র সভাপতি আবুল হোসেন, পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ প্রমুখ।
‘অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পাট থেকে পাটের বহুমুখী পন্য তৈরিতে অংশ নেয়া বিভিন্ন উদ্যোক্তা, চাষী ও পাটের ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
পরে পাট অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলায় বিভিন্ন জেলার পাট শিল্পের সঙ্গে জড়িত ক্ষুদ্র উদ্যোক্তদের ২৫টি স্টল ঘুরে দেখেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

