ঢাকা, ০৭ আগস্ট, ২০২৬ | শ্রাবণ ২৩ ১৪৩৩
ঢাকা, ০৭ আগস্ট, ২০২৬       
Shruhid Tea

পদ্মা থেকে অবৈধভাবে বালি তোলার সময় ড্রেজার সহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:২০, ৯ জুন ২০২৪

পদ্মা থেকে অবৈধভাবে বালি তোলার সময় ড্রেজার সহ গ্রেফতার ২

ছবি-সংগৃহীত

ফরিদপুরে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালি উত্তোলনের সময় ওই ড্রেজারের চালক ও গ্রীজারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই লোড ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ড্রেজার চালক হেলাল হাওলাদার (৩২) ও গ্রীজারম্যান রাকিব গাজী (২০)। তাদের বাড়ি খুলনার দাকোপ থানার খেজুরিয়া ও নলিনিয়া গ্রামে। 

এ বিষয়ে সিএন্ডবিঘাটের নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম বাদি হয়ে কোতোয়ালি থানায় রোববার (৯ জুন) একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৫।  

মামলার এজাহারে এএসআই মনিরুল উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (৮ জুন) বিকেলে ড্রেজার মেশিন দিয়ে বালি তোলার সময় তাদের আটক করা হয়। তাদের হেফাজত হতে একটি ড্রেজার জব্দ করা হয় যার গায়ে কোন নাম লেখা নাই এবং কোন এম নম্বর নাই। 

এএসআই মনিরুল বলেন, গ্রেফতারকৃতরা বালি উত্তোলন সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে জব্দকৃত লোডমেশিন সহ থানায় হাজির হয়ে তিনি এব্যাপারে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (৯ জুন)  তাদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ধারা ২৮৩/৪৩১ তৎসহ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এছাড়া লোড ড্রেজারটি জব্দ করা হয়েছে।

বঙ্গবাণীডটকম/এমএস 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত