নির্বাচনের দায়িত্ব পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে এসিল্যান্ড
প্রকাশিত: ১৮:১৬, ১০ ডিসেম্বর ২০২০
ছবি- বঙ্গবাণী
ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে নগরকান্দা থেকে মধুখালী যাওয়ার পথে নগরকান্দা সহকারী কমিশনার (এসিল্যান্ড) গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েন। আজ বৃহস্পতিবার সকালে জেলার মাঝকান্দি মাজেদা জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মধুখালী পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে নগরকান্দার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল নগরকান্দা থেকে মধুখালী যাওয়ার পথে ঘটনাস্থলে পোঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পরিবহন গাড়ির সাথে এসিল্যান্ডের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসিল্যান্ডের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা এসিল্যান্ড, গাড়ি চালক আনোয়ার হোসেন ও পুলিশের একজন সদস্য আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাড়ি চালক আনোয়ারকে হাসপাতালে ভর্তি করেন। এসিল্যান্ড ও পুলিশের সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘এসিল্যান্ড ও পুলিশের সদস্য প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রয়েছেন। গাড়িচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।’
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

