ধানবোঝাই ট্রলি উল্টে ৯ জনের মৃত্যু
প্রকাশিত: ১৬:২৯, ১৯ নভেম্বর ২০২০
ছবি-সংগৃহীত
ধানবোঝাই ট্রলি উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউপির বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান, আজিমুল হকের ছেলে আহাদ আলী ও ট্রলি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা।
শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, নওগাঁ থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউপির সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙাব্রিজে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাতজন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের এসপি এইচএম আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

