ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে যুবদলের মানববন্ধন
প্রকাশিত: ১৫:১১, ৮ অক্টোবর ২০২০
নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা হতে শহরের কোর্ট কম্পাউন্ডে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ।
জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর, আরমান হোসেন, খন্দকার ওমর ফারুক রাজু, হেমায়েত হোসেন হেলাল, জব্বার জমাদ্দার ও মাইদুল ইসলাম কাকন, যুগ্ন সম্পাদক শামীম তালুকদার, অ্যাডভোকেট সুজন ফকির, অ্যাডভোকেট আজিজুর রহমান লিটন, আতিকুর রহমান মিঠু ও নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ খান ও ওবায়দুর রহমান ঠাকুর, কোতয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জোদ্দার, যুবদল নেতা শহিদুর রহমান হৃদয়, ইবরাহিম মাহমুদ টিটু, মাসুদ হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তাগণ দেশে ধর্ষণের মহোৎসব চলছে অভিযোগ করে বলেন, সরকার এর দায় এড়াতে পারেনা। এছাড়া আইনশৃঙ্খলারও অবনতি হয়েছে। সরকার বিরোধীদের মিথ্যা মামলায় একদিকে কারাগারে নিক্ষেপ করছে অন্যদিকে ভয়ংকুর দুর্বৃত্তদের তোষণ করার নীতি গ্রহণ করেছে। অবৈধ সরকারের পতন ছাড়া এ দুঃসহ সময়ের অবসান সম্ভব নয়।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

