দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫৭০০ মিটার
প্রকাশিত: ১৮:১৮, ২১ নভেম্বর ২০২০
ছবি-সংগৃহীত
পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৮তম স্প্যান(১-এ)। এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭০০ মিটার। আজ শনিবার(২১ নভেম্বর) দুপুর আড়াটার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।
এর আগে গত ১২ নভেম্বর বসানো হয় সেতুর ৩৭তম স্প্যান। মাত্র ৯ দিনের মাথায় বসানো হলো ৩৮তম স্প্যান। আর বাকি আছে মাত্র ৩টি স্প্যান। এ মাসে আরও ১টি স্প্যান ও আগামী ডিসেম্বরে ২টি স্প্যান বসানোর সিডিউল রয়েছে বলে জানা গেছে।
এদিকে একদিকে যেমন সেতুর স্প্যান বসানোর কাজ শেষ হচ্ছে। অপরদিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে বসানো স্প্যানের ওপর রোডওয়ে স্লাবের কাজ ও রেলওয়ে স্লাবের কাজও এগিয়ে চলেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) মূল সেতুর কাজ ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
বঙ্গবাণী/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

