ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
প্রকাশিত: ১২:১২, ২৩ নভেম্বর ২০২২
ছবি-সংগৃহীত
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সোহেল মণ্ডল নামে এক ট্রাকচালক। মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হোসাইন শেখ ও ইমন। তারা ওই দুই ট্রাকের হেলপার ছিলেন।
নিহত হোসাইন শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামের কালাম শেখের ছেলে এবং ইমন ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার এসআই মো. খোরশেদ আলম।
তিনি বলেন, চাকা ফেটে গেলে রাস্তার পাশে দাঁড় করানো হয় ট্রাকটি। চাকা মেরামতের জন্য চালক ও হেলপার রাস্তায় কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক দাঁড় করানো ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক, হেলপার ও ঘাতক ট্রাকটির হেলপার গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে হোসাইন শেখ ও ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

