জেলে বন্দি থাকা ৪৫ বাংলাদেশি মিয়ানমার থেকে দেশে ফিরেছেন
প্রকাশিত: ১৩:১৯, ৯ জুন ২০২৪
ছবি-সংগৃহীত
প্রতিবেশি দেশ মিয়ানমারের জেলে বন্দি থাকা ৪৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। রোববার সকালে দেশে ফেরেন তারা। এর আগে শনিবার সকালে রাখাইন রাজ্যের সিতওয়ে শহরের জেলে বন্দি এসব নাগরিক মিয়ানমার থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন। তাদের অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৫ বাংলাদেশি বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে আটক হন। পরে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। তারা কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জের বাসিন্দা।
ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের অবিচল প্রচেষ্টার ফলে ৪৫ বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
জানা গেছে, পালিয়ে আসা মিয়ানমারের সেনাসহ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) ১৩৪ সদস্যকে বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা নিরস্ত্র করে কক্সবাজারের টেকনাফে হেফাজতে রেখেছিলেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী
ফরিদপুরে তেল নাই লেখা ২ পাম্পে অভিযানে মিললো ৫৪ হাজার লিটার তেল

