জুমার দ্বিতীয় আজান নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৭ জন
প্রকাশিত: ১৯:০১, ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি
জুমার দ্বিতীয় আজান নিয়ে মসজিদে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। শুক্রবার বেলা দেড়টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু হানিফ খান। তিনি একই গ্রামের আবদু খানের ছেলে।
গুরুতর আহতরা হলেন- কুড়াখাল গ্রামের মোতালেব খানের ছেলে ইমন খান ও গফুর সরকারের ছেলে আবুল খায়ের। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, কুড়াখাল গ্রামে বাইতুন নূর জামে মসজিদে জুমার বয়ান শেষে দ্বিতীয় আজান দিতে দাঁড়ান মুয়াজ্জিন। এ সময় মুসল্লিদের মধ্যে বিভক্তি (সুন্নি ও রেজভি) দেখা দেয়। একপর্যায়ে মসজিদের বাইরে খুতবার আজান দিতে হবে বলে দাবি করেন রেজভি ভক্তরা এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ।
এ ঘটনায় দুই গ্রুপের অন্তত আটজন আহত হন। এর মধ্যে হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হানিফ খানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় পাঠানো হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

