চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৩য় মৃত্যুবার্ষিকী শনিবার
প্রকাশিত: ১৭:৫০, ৮ ডিসেম্বর ২০২৩
চৌধুরী কামাল ইবনে ইউসুফ
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের তৃতীয় মৃত্যুবার্ষিকী ৯ জানুয়ারি শনিবার। এ উপলক্ষে এ দিন বিকেলে শহরের কমলাপুরস্থ ময়েজমঞ্জিল প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ফরিদপুর মুসলিম মিশন এবং ময়েজমঞ্জিল জামে মসজিদে এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল জানান। ২০২০ সালের ৯ ডিসেম্বর তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই ব্যক্তিত্ব ও নেতা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। ১৯৪০ সালের ৩ মে তিনি ফরিদপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ ছিলেন এতদাঞ্চলের জমিদার চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস। তাঁর পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশে মুসলিম লীগের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যোগ দেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।
১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদে নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৯১ সালে তিনি আবার নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৯৬ সাধারণ নির্বাচনে তিনি জয়ী হলেও তার দল বিএনপি আওয়ামী লীগের কাছে হেরে ক্ষমতায় হারায়। তিনি ২০০১ সালের নির্বাচনেও জিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হয়েছিলেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

