চিকিৎসকের বাড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রকাশিত: ১৬:৫৯, ৯ জানুয়ারি ২০২৫
প্রতীকী ছবি
ফরিদপুরে এক চিকিৎসকের বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের প্রয়াত চিকিৎসক জামাল উদ্দিন খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিআইডির টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও তদন্তকার্য চালায়। ওহাব মাতুব্বর দীর্ঘদিন ওই বাড়িতে কেয়ারটেকারের দ্বায়িত্বে ছিলেন। তিনি উপজেলার তুজারপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, ডাক্তার জামাল খলিফার বাড়িটি কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করতেন ওহাব মাতুব্বর। বাড়ির মালিক জামাল খলিফা অনেকদিন আগে মারা গেছেন। তার মৃত্যুর পর তার ৩ তলার পুরো বাড়িটি ফাঁকা থাকত। জামাল খলিফার দুই মেয়ে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ফাঁকা বাড়িটির দেখ ভালোর করার জন্য নিয়োজিত ছিলেন ওহাব মাতুব্বর। প্রতিদিন সন্ধ্যার পর ওই বাড়িটি বিদ্যুতের আলোয় চারিদিকে জ্বলজ্বল করলেও গত দুই-তিন দিন ধরে বাড়িটি অন্ধকার ছিল। কারো কোনো সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা কয়েকজন মই দিয়ে বাড়ির তিন তলার জানালায় উঠে দেখলে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

