চরভদ্রাসনে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত: ২০:০৫, ১ এপ্রিল ২০২৩
আ: রহমান মোল্যা
ফরিদপুরের চরভদ্রাসনে আ: রহমান মোল্যা(১৭) ওরফে সালমান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর ইউনিয়নরে এম কে ডাঙ্গী গ্রামে তার শোবার ঘর হতে এ লাশ উদ্ধার করা হয়।
রহমান ওই গ্রামের দুবাই প্রবাসী সাঈদ মোল্যার ছোট ছেলে। রহমানের সোলাইমান নামে বড় এক ভাই সহ মা রয়েছে।
রমহানের মা সখিনা বেগম বলেন শুক্রবার রাত দশটার দিকে খাবার খেয়ে শুতে যায় রহমান। সেহেরীর সময় তাকে ডাকাডাকি করলে সে কোন সাড়া দেয় না। পরিবারের সকলে ভাবে হয়তো রোজা থাকবে না। পরে সকাল বেলা ডাকাডাকি করে তার কোন সাড়া পাওয়া যায় না। এ সময় পরিবারের সদস্যরা দড়জা ভেঙ্গে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে সে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
রহমানের মা বলেন মানসিক সমস্যার কারণে পাঁচ বছর আগে মাদ্রাসা হতে তাকে নিয়ে আসা হয়। সেই থেকে সময়ে ভাল থাকতো আবার অনেক সময় পরিবারের লোকদের মারধোর করা সহ আসবাবপত্র ভাংচুর করতো। কেন সে এ ঘটনা ঘটালো তা তার ধারণা করতে পারছে না বলে জানান।
এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান জানায় রহমানের মানসিক সমস্যার কথা তিনি সহ এলাকার অনেকেই পূর্ব হতে অবগত ছিলেন। তার আরেকটি ভাই কিডনি জনিত রোগে মৃত্যু পথযাত্রী। সন্তান হারিয়ে নি:স্ব হয়ে গেল পরিবারটি।
চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন রহমানের পরিবারের কোন আপত্তি না থাকায় এবং লাশের প্রাথমিক সুরত হালে সন্দেহজনক কিছু না পাওয়ায় বিনা ময়না তদন্তে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

