চরভদ্রাসনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত
প্রকাশিত: ১৬:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২২
ছবি- বঙ্গবাণী
ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এর পরে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। শহীদ মিনারে একে একে শ্রদ্ধা জানাতে আসেন উপজেলা পরিষদ,চরভদ্রাসন থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,স্থানীয় পেসক্লাব, উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠন,উপজেলা বি.এন.পি ও এর অঙ্গ সংগঠন,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ।
দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় উপজেলা চত্বর থেকে প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ স্কুল,কলেজ ও নানা শ্রেনী পেশার মানুষ প্রভাত ফেরীতে অংশ নেয় এবং প্রধান কয়েকটি সড়ক ঘুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন,মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২২ পালন করা হয়।
বঙ্গবাণীডটকম/এমএস/এএইস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

