গুলি মাসুদ RAB এর হাতে গ্রেফতার
প্রকাশিত: ১৭:৫০, ২৭ মার্চ ২০২৩
গুলি মাসুদ। ছবি-সংগৃহীত
র্যাবের হাতে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গুলি মাসুদ গ্রেফতার হয়েছে। আজ দুপুরে র্যাবের ফরিদপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লেফটেন্ট কমান্ডার কে এম শাইখ আখতার।
তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদের বিষয়টি জানতে পারে।গ্রেফতার কৃত কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদ একজন পেশাদার অস্ত্র, মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাসহ মোট ০৪ (চার) টি মামলা রয়েছে ।
তিনি আরো বলেন, চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলারও প্রধান আসামী এই গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদ। সে স্বাভাবিক আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং জনমনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজ করছিল। তার উপর র্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল। এরই ভিত্তিতে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, ওরফে গুলি মাসুদ রাজবাড়ী জেলার সদর থানাধীন দয়ালনগর তার নিজ বসত বাড়ীতে অস্ত্র সহকারে জন্য অবস্থান
করছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ২৭ তারিখ সকালে রাজবাড়ী জেলার সদর থানাধীন দয়ালনগর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড এ্যামোনেশন ও চাকুসহ গুলি মাসুদ কে আটক করে। তার পরিচয় নাম ০১। মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মৃত আজগর আলী মন্ডল, সাং-দয়ালনগর, থানা-রাজাবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড এ্যামোনেশনও চাকুসহ এবং ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আমরা বিশ্বাস করি তার গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে আসবে এবং আইন শৃংখলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় থাকবে।,
উদ্ধারকৃত বিদেশী পিস্তল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী
জেলার রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক, সন্ত্রাস চাঁদাবাজি সহ সকল প্রকার অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

