বাজেটোত্তর সংবাদ সম্মেলন
‘উন্মোচন হবে অর্থনীতিতে নতুন দিগন্ত’
প্রকাশিত: ১৯:০৪, ৪ জুন ২০২১
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল- ফাইল ছবি
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক অংশ নেন। সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবেরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সরকারের আয় বাড়ানোর পদ্ধতি ও পদক্ষেপগুলোও তুলে ধরেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশে নতুন নতুন বিনিয়োগ হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে।
অর্থমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে দেশের অর্থনীতি প্রথমে কিছুটা হোঁচট খেলেও আমরা এটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে আমরা অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছি। আমাদের অর্থনীতি এখন এগিয়ে চলেছে।
তিনি বলেন, বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে জোর দিতে গিয়ে বেসরকারি খাতকে গুরুত্ব দেয়া হয়েছে।
অর্থমন্ত্রী গতকাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। গত বছরের চেয়ে এবার বাজেটের ব্যয় বেড়েছে ১২ ভাগ।
বঙ্গবাণী/এমএস
- সেরা ১০ ব্যাংকের তালিকা প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
- আমদানি কম, বেড়েছে পেঁয়াজের দাম
- দাম কমলো এলপি গ্যাসের, জুন থেকে কার্যকর
- আরেক দফা বাড়লো সোনার দাম
- রবিবার থেকে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু
- ইভ্যালি নিয়ে গ্রাহকদের যে পরামর্শ দিলেন নতুন এমডি
- এক সপ্তাহের মাথায় কমল সোনার দাম
- রেকর্ড ভেঙে ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দেশের রিজার্ভ
- ‘স্বপ্ন’-তে আলু ৩০ ও পেঁয়াজ ৭৫ টাকায়
- স্বপ্ন` এখন রাজধানীর নিউ ইস্কাটনে
- ঋণ নিয়ে সাড়ে তিন লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা
- ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি, বাংলাদেশে রফতানি বন্ধ
- সোনার আদলে এবার চার ক্যাটাগরিতে বিক্রি হবে রূপা
- যে কারণে তিতাসের পাইপ লাইনে লিকেজ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

