আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
প্রকাশিত: ০৯:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৪
ছবি-সংগৃহীত
আজ দুপুরে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (মঙ্গলবার) বেলা ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
এছাড়া দিবসটি উপলক্ষে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে দুইদিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। গত শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
- রিয়ান সভাপতি, ফাহিম সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সাদিকুর
- ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার করোনায় আক্রান্ত
- ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২
- ইশরাক হোসেনের বাসায় হামলায় বিএনপির ক্ষোভ
- শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলা মাস্টারের শ্রদ্ধা
- মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী
- আইসিইউতে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শারীরিক অবস্থার উন্নতি
- লাখো মানুষের অংশগ্রহণে চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন
- সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
- প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন যে নীতিমালা
- ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয়: জিএম কাদের
- উপনির্বাচনে ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের প্রার্থী
- ধর্ষণের প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

