অভিনব পন্থায় ফেনসিডিল পাচার, গাড়িসহ আটক ১
প্রকাশিত: ১৯:৪৪, ৪ জুন ২০২৪
ছবি- বঙ্গবাণী
অভিনব পন্থায় ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
মাদকসহ আটক আমিনুল ইসলাম(৫২) চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু শেখের ছেলে।
র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার জানান, চুয়াডাঙ্গা জেলা হতে কিছু মাদক ব্যবসায়ী নানা কৌশলে ফরিদপুর এলাকায় মাদক চালান করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে জেলার সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তারা। এসময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি তিনচাকার যান নসিমন গাড়ি তল্লাশি করা হয়। অভিনব কৌশলে নসিমন গাড়ির বডির ভিতরে বাক্সের মত তৈরী করে গোপনীয় কায়দায় ফেনসিডিল গুলো বহন করে আসছিল। পরে গাড়ির বডির উপরের কাঠের পাটাতন গুলো খুলে ২শ ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৩৪ হাজার টাকার মত। এসময় গাড়ির চালককে আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। আজ মঙ্গলবার সকালে আটক আমিনুল কে মাদক মামলায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

