অপরাধী বিএনপি করলেও ব্যবস্থা নেওয়া হবে: রিজভী
প্রকাশিত: ১৭:১৭, ৪ নভেম্বর ২০২৪
ছবি-সংগৃহীত
অপরাধী কোনো দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে আসমা নামে এক বিধবার বাড়ি কথিত এক বিএনপি নেতা ভেঙে দিয়েছেন এমন অভিযোগ পেয়ে আকস্মিকভাবে সরেজমিনে দেখা করে ওই ভুক্তভোগী নারীর পাশে দাঁড়ান এবং এসব কথা বলেন।
সোমবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী সেখানে যান।
এসময় বিএনপি নামধারী ওই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান রিজভী। রুহুল কবির রিজভী বলেন, প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না। ভুক্তভোগী পরিবারের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামান তুষার, এসময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সসদ্য সচিব একে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
- রিয়ান সভাপতি, ফাহিম সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সাদিকুর
- ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার করোনায় আক্রান্ত
- ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২
- ইশরাক হোসেনের বাসায় হামলায় বিএনপির ক্ষোভ
- শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলা মাস্টারের শ্রদ্ধা
- মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী
- আইসিইউতে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শারীরিক অবস্থার উন্নতি
- লাখো মানুষের অংশগ্রহণে চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন
- সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
- প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন যে নীতিমালা
- ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয়: জিএম কাদের
- ধর্ষণের প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি
- উপনির্বাচনে ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের প্রার্থী

