২০ কোটি টাকার হেরোইনসহ বিদেশি নাগরিক গ্রেফতার
প্রকাশিত: ১৮:৩৭, ২৪ জানুয়ারি ২০২২
প্রতীকী ছবি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি টাকার হেরোইনসহ এক বিদেশি নাগরিককে গ্রেফতারের পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারকৃত লেসেডি মোলাপিসির বতসোয়ানার নাগরিক। সোমবার ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামি লেসেডি মোলাপিসিকে আদালতে হাজির করা হয়। এরপর বিমানবন্দরে থানায় দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে, রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। ওই যাত্রী দোহা থেকে কাতার এয়ারলাইন্স যোগে বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাকে আটক দেখানো হয়। ঐ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
বঙ্গবাণীডটকম/এমএস
- ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী
- প্রকাশ হলো ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের গেজেট
- ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ডিএনএ টেস্ট বাধ্যতামূলক
- শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- এসিআইকে কোটি টাকা জরিমানা, দুই দিনে পণ্য সরিয়ে ফেলারও নির্দেশ
- নিক্সনের বিরুদ্ধে মামলা
- মানবতাবিরোধী অপরাধ
কায়সারের মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনালে পৌঁছেছে - হাইকোর্টে নিক্সন চৌধুরী
- ভিপি নুরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে প্রতিবেদন জমার নির্দেশ
- গাড়ি চালকের ২৪টি ফ্ল্যাট, ৩টি বাড়ি
- ‘ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠক কেন অবৈধ নয়’
- রিফাত হত্যা মামলায় আরো ৬ জনের কারাদন্ড
- পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড
- ৩২ বছরের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক র্যাবের হাতে আটক
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

