১ মিনিটের ঘুর্ণিঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড
প্রকাশিত: ১৩:২৮, ২৭ মে ২০২১
ছবি- বঙ্গবাণী
ফরিদপুরের নগরকান্দা-সালথায় ১ মিনিটের ঘুর্ণিঝড়ের আঘাতে ৪ টি গ্রামের প্রায় দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ভেঙ্গে উপড়ে পড়েছে শতশত গাছপালা। বিনষ্ট হয়েছে কয়েক একর জমির পাটসহ অন্যান্য ফসল।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

দক্ষিন-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘুর্ণিঝড়ে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর ও বিবিরকান্দী এবং সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া ও মেহেরদিয়া গ্রামের দেড় শত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। শতশত গাছ-পালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ঘুর্ণিঝড়ের খবর পাওয়ার পর তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদশন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ,সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ,সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জেলা পরিষদ সদস্য মোঃ কামাল হোসেন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির ।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরন সহ সার্বিক সকল প্রকারের সহযোগিতার করা হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে তৎক্ষনিক ভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারের ক্ষতির পরিমান নিধ্যারণ করতে উপজেলা প্রশাসনকে নিদ্দেশ দেওয়া হয়েছে। ক্ষতির পরিমান নিরুপণ করা হলেই প্রয়োজন অনুসারে অর্থ, টিন বা অন্যান্ন সহায়তা প্রদান করা হবে।
বঙ্গবাণী/এমএস/এসকেজে
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

