সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের স্ত্রী-ছেলেসহ ৩ জনের মৃত্যু
প্রকাশিত: ০৯:৫০, ৪ মার্চ ২০২১
ছবি- বঙ্গবাণী
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী, ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার রাত পৌঁনে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জন হলেন, নগরকান্দার নব নির্বাচিত মেয়রের স্ত্রী সঞ্চিতা রানী সরকার (৪২), বড় ছেলে গোবিন্দ সরকার (২৩) ও নগরকান্দা পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর (৪২)।
এতে গুরুতর আহত হয়েছেন মেয়র নিমাই চন্দ্র সরকার (৫০) সহ অন্তত ১০ জন।
আহত মেয়রকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, পৌরমেয়র নিমাই চন্দ্র সরকার, তার স্ত্রী সঞ্চিতা রানী সরকার, ছেলে গোবিন্দ সরকার, যুবলীগ নেতা কামাল মাতুব্বরসহ আরও কয়েকজন মাইক্রোবাসযোগে ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নগরকান্দায় নিজ বাড়িতে ফিরছিলেন।
ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম গামী যাত্রীবাহী জি এস পরিবহন (খুলনা মেট্রো ব ১১০১৭১) এর একটি বাসের সঙ্গে তাদের মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৫৩৯৫৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়।
আহত নিমাই সরকার ও তার ছেলে গোবিন্দ সরকারকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোবিন্দ মারা যান ও নিমাই সরকারকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে পৌর মেয়রের স্ত্রী, ছেলেসহ তিন জন মারা গেছেন। পৌর মেয়রের অবস্থা আশঙ্কাজনক।
বঙ্গবাণী/এমএস/এসকেজে
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

