স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ধর্ষকের ৪৪ বছরের কারাদণ্ড
প্রকাশিত: ০৯:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রতীকী ছবি
অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে যুবককে ৪৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে শেরপুরের শিশু আদালতের বিচারক মো. আক্তারজ্জামান এ রায় ঘোষণা করেন। জামিন নিয়ে পলাতক আসামি শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের রইছ উদ্দিনের ছেলে রানা মিয়ার অনুপস্থিতিতেই বিচারক এ রায় ঘোষণা করেন।
শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, রায়ে অভিযুক্ত রানা মিয়াকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন (৩০ বছরের সাজা) এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং অপহরণের অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
মামলার বিবরণীতে জানা যায়, নকলার পাঠাকাটা স্কুলের ৮ম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো পাঠাকাটা পূর্ব গ্রামের রইছ উদ্দিনের ছেলে রানা মিয়া। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে ওই স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রানা মিয়া তাকে জোরপূর্বক অপহরণ করে একটি সিএনজি অটোরিকশা করে পালিয়ে যায়। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর জ্যাঠা বাদী হয়ে নকলা থানায় একটি অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী রানা মিয়াকে গ্রেফতার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।
এ ঘটনায় নকলা থানা পুলিশ ওই বছরের ২৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। মামলার বিচার কাজ চলাকালে আদালত থেকে জামিনে বের হয়ে অভিযুক্ত রানা মিয়া পলাতক রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেয় আদালত।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

