সালিসে কিশোরীকে বিয়ে, সেই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ১৯:৪৬, ২৮ জুন ২০২১
চেয়ারম্যান শাহীন হাওলাদার ও ভুক্তভোগী কিশোরী। ছবি-সংগৃহীত
সালিস বৈঠকে কিশোরীকে বিয়ে এবং বিয়ের একদিন পরই তালাকের ঘটনায় পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারসহ সাতজনের নামে মামলা হয়েছে। সোমবার কিশোরীর প্রেমিক রমজান হাওলাদারের বড় ভাই হাফেজ আল ইমরান বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামাল হোসেনের আদালতে মামলাটি করেন।
আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ দিনের মধ্যে পটুয়াখালী জেলা পিবিআই প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
আদালতে কিশোরীর জন্ম সনদ ও রমজান হাওলাদারের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করা হয়েছে। এর আগে রোববার এ ঘটনায় তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উক্ত ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ায় প্রতিবেদনগুলো নজরে নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ প্রদান করেন।
আদালত শুনানিতে বলা হয়, পত্রিকার প্রতিবেদন দেখে বোঝা যাচ্ছে সালিস করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন চেয়ারম্যান। প্রথমত কিশোরী নাবালিকা জেনেও জোরপূর্বক বিয়ে করেন। কিশোরীর প্রেমিক রমজান হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে মারধর করে বিষ খাইয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান।
ঘটনার বিবরণে জানা যায়, কনকদিয়া ইউপির নারায়নপাশা গ্রামের রমজান নামের এক যুবকের সঙ্গে চুনারপুল এলাকার নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে নাজনিন আক্তারের প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ষটি নিয়ে শাহিন হাওলাদার চুনারপুল বাজারে গত শুক্রবার সালিস বৈঠকের আয়োজন করেন। সালিস বৈঠকে নাজনিনকে দেখে পছন্দ হওয়ায় চেয়ারম্যান শাহিন নিজেই বিয়ের প্রস্তাব দেন এবং বিয়ে সম্পন্ন করেন। এর পর বিয়েতে মেয়ের বয়স নিয়ে জালিয়াতি এবং বিয়েতে জোড় করার অভিযোগ উঠে।
ইউনিয়ন পরিষদ থেকে মেয়ের বয়স ১৮ বছর বলে সনদ দেয়া হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র জানান, মোসাম্মদ নাজনিন আক্তার তার প্রতিষ্ঠানে বর্তমানে অষ্টম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। বিয়ের কাবিননামায় মেয়েটির জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ২০০৩ সালের ১১ এপ্রিল। কিন্তু বিদ্যালয়ে থাকা জন্মনিবন্ধন ও পঞ্চম শ্রেণি পাসের সনদ বলছে মেয়েটির জন্ম ২০০৭ সালের ১১ এপ্রিল।
এ দিকে সালিসে গিয়ে নিজের প্রেমিকাকে হারানোর ঘটনায় বিষপানে আত্মহত্যারও চেষ্টা করেন রমজান। মামলায় ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, তার পাঁচ সহযোগী ও চেয়াম্যানের বিয়ের কাজী মাওলানা আয়ুবকে আসামি করা হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

