সাংবাদিক হিরন ও বায়েজিদের পিতা মারা গেছেন
প্রকাশিত: ১৭:৫৩, ৩০ জুলাই ২০২১
এ কে এম নজরুল ইসলাম
দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন ও দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদের বাবা এ কে এম নজরুল ইসলাম মারা গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আজ শুত্রক্রবার সকাল সোয়া ৮টায় ফরিদপুরের শহরের গোয়ালচামটের হাউজিং এ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ কে এম নজরুল ইসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুত্রক্রবার বাদ জুমা গোয়ালচামট হাউজিং এ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে ফরিদপুরের আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এ কে এম নজরুল ইসলামের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সভাপতি অমরেশ রায়, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, দৈনিক ফরিদপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়াহিদ মিল্টন প্রমুখ। তারা পৃথক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বঙ্গবাণী পরিবারের পক্ষ থেকেও মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

